,

বাবা রামদেব দীপিকার উপদেষ্টা হতে চান!

news-image

অনলাইন ডেস্ক : দেশের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে কথা বলার আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিশেষ কারও পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ভারতের অন্যতম যোগগুরু বাবা রামদেব। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কথা বলায় এই অভিনেত্রী সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।

এসব বিষয়ে পরামর্শ দিতে তিনি দীপিকার উপদেষ্টা হিসেবে কাজ করতে আগ্রহও প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার পর নির্যাতনের শিকার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তার এই পদক্ষেপকে অনেকে কুর্নিশ জানালেও একে নিছক পাবলিসিটি স্টান্ট ছাড়া অন্য কিছু বলতে নারাজ হিন্দুত্ববাদীরা।

এই বিষয়ে প্রশ্ন করা হলে গতাকল সোমবার রামদেব বলেন, ‘দীপিকা অত্যান্ত ভালো অভিনেত্রী। কিন্তু তার দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে আরও একটু পড়াশোনা করা দরকার। তারপরেই তিনি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন।’

রামদেব আরও বলেন, ‘আমার মনে হয় তার স্বামী রামদেবের মতো কোনো পরামর্শদাতার প্রয়োজন আছে।’

এর পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিও সমর্থন জানিয়েছেন রামদের। তিনি বলেন, ‘যারা সিএএর পুরো নামটাই বলতে পারবে না, তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। তারপরেও অনেকে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু