,

হ্যারি-মেগানের সিদ্ধান্তে সমর্থন দিলেন রানি

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের গৃহীত নতুন সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এই দম্পতির সিদ্ধান্তে রানি পূর্ণ সমর্থন জানালেও তিনি চান হ্যারি-মেগান দম্পতি সবসময়ই রাজকীয় দায়িত্বপালন করুক। আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

গত বুধবার সরকারি তহবিলের ওপর নির্ভর না করে স্বনির্ভর জীবনযাপন করতে রাজকীয় দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় হ্যারি ও মেগান। এছাড়াও তারা যুক্তরাজ্যের পাশাপাশি কানাডায় বসবাসের কথা উল্লেখ করেন। তাদেরকে ওই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনার জন্য গতকাল সোমবার ইংল্যান্ডের নরফক কাউন্টির স্যান্ড্রিংহ্যাম প্রাসাদে হ্যারির সঙ্গে বৈঠক করেন রানি এলিজাবেথ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হ্যারির বাবা প্রিন্স অব ওয়েলস চার্লস এবং বড় ভাই ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম।

বৈঠক শেষে রানি এলিজাবেথ বলেন, ‘সান্ড্রিংহামে অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে। তরুণ পরিবার হিসেবে নতুন জীবনের জন্য হ্যারি ও মেগানের আকাঙ্ক্ষার প্রতি আমি ও আমার পরিবার পুরো সমর্থন দিচ্ছি। তবে আমরা চাই রাজপরিবারের সম্পূর্ণ দায়িত্ব পালনেই তারা নিযুক্ত থাকুক। পরিবার হিসেবে আরও স্বাধীন জীবনযাপনে তাদের ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পারছি ও এর প্রতি সম্মান জানাচ্ছি। এরপরও তারা আমার পরিবারের মূল্যবান অংশ হিসেবেই থাকবে।’

২০১৮ সালের মে মাসে হ্যারি ও মেগানের বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে গণমাধ্যমগুলোর আলোচনার কেন্দ্রে ছিলেন এই দম্পতি। ভিন্ন দেশের ও শ্বেতাঙ্গ না হওয়ায় নানা ধরনের নেতিবাচক কথা শুনতে হয়েছে মেগান মার্কেলকে। এ ব্যাপারে গণমাধ্যমের বাড়াবাড়ি নিয়েও বিরক্ত হ্যারি-মেগান। বর্তমানে মেগান তার ছেলে আর্চিকে নিয়ে কানাডায় বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু