,

আচরণবিধি লঙ্ঘন করে এমপি সাদেক আতিকুলের সভায়

news-image

নিজস্ব প্রতিবেদক : আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী জনসভায় হাজির হয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাদেক খান।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের শতদল কমপ্লেক্স মাঠে আতিকুলের এ নির্বাচনী সভায় হাজির হন সাদেক খান।

জানা যায়, আজ বেলা ১১টায় সভাটিতে উপস্থিত হওয়ার কথা ছিল আতিকুল ইসলামের। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সভায় আসেননি তিনি। আতিকুল ইসলাম না এলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভায় উপস্থিত হন সাদেক খান।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সাদেক খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এমনিতেই এসেছি। একটু পরে চলে যাব। নির্বাচনী প্রচারে অংশ নেব না।’

প্রথমে সভাটির মঞ্চে গিয়ে সাদেক খান বসলেও সংবাদকর্মীরা তাকে প্রশ্ন করলে তিনি মঞ্চ থেকে সরে যান।

এদিকে, দুপুর ২টার আগে মাইকে প্রচারণার অনুমতি না থাকলেও এসময় যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলকে বক্তব্য দিতে দেখা যায়। ভোট চেয়ে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তরের ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ফোরকান হোসেন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হামিদা আক্তার এবং ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সাংসদরা কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে বা কোনো ধরনের নির্বাচনী কাজে যুক্ত থাকতে পারবেন না। তবে এ আইন না মেনেই আতিকুল ইসলামের পক্ষে সভায় হাজির হন মোহাম্মদপুর-আদাবর-আগারগাঁওয়ের সাংসদ সাদেক খান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু