,

হাতে সেলাই নিয়েই খেলবেন মাশরাফি!

news-image

স্পোর্টস রিপোর্টার : হাতে ১৪ সেলাই নিয়ে টিম হোটেলে বিশ্রামে আছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে দারুণ আঘাত পেয়েছেন তিনি।

এতে করে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী ম্যাচগুলো খেলা নিয়ে সঙ্কা দেখা দিয়েছে।

তবে মাশরাফির ঘনিষ্ঠ সূত্র জানান, চট্টগ্রামের বিপক্ষে (প্লে অফ) ম্যাচে খেলবেন তিনি। দলের প্রয়োজনে বোলিংও করবেন। টিম হোটেলে তিনি বিশ্রাম নিচ্ছেন, তার খেলার সম্ভাবনাই বেশি।

শনিবার সন্ধ্যায় খুলনার মুখোমুখি হয় ঢাকা। ম্যাচের একাদশ ওভারে মেহেদী হাসানের করা বলে খুলনার ব্যাটসম্যান রাইলি রুশোর ক্যাচ কাভারে ঝাঁপিয়ে তালুবন্দী করতে গিয়ে এ আঘাত পান অধিনায়ক।

তখনই মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে মাশরাফিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকার ব্যাটসম্যান এনামুল হক যদিও বলেছিলেন, মাশরাফির হাতে ১০টির বেশি সেলাই পড়েছে। তবে তার হাতে ১৪টি সেলাই পড়েছে বলে দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আগামীকাল সোমবার থেকে শুরু হবে সুপার ফোর বা প্লে অফের খেলা। রাউন্ড রবিন লিগের শেষ দিনে মাঠে নামা চার দল- খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুনই লড়বে প্লে অফের মঞ্চে, ফাইনালে ওঠার লক্ষ্যে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু