,

২০২১ সালের বিশ্ব ইজতেমা ৮ জানুয়ারি শুরু হবে

news-image

নিউজ ডেস্ক : ২০২১ সালের বিশ্ব ইজতেমা শুরু হবে ৮ জানুয়ারি। আজ রবিবার (১২ জানুয়ারি) সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্ব তাবলিগের শীর্ষ মুরব্বিদের মাশওয়ারায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হয়েছে, ২০২১ সালের বিশ্ব ইজতেমাও অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ১০ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি।

মাশওয়ারায় আলমি শুরা সদস্য ছাড়া কাকরাইল ও রায়বেন্ডের মুরব্বি এবং শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন দেশের মারকাজের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে। ভারতীয় মওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা আমবয়ান শুরু করেন। এরপর শুক্রবার বাদ ফজর আমবয়ান শুরু করেন পাকিস্তানের মওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এ পর্ব।

আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা