,

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

news-image

উত্তরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার সন্ধ্যার পর উত্তরার ১২নং সেক্টর শাহ মাখদুম এভিনিউ ৭নং বাড়ির ৫মতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই ফ্লোরে থাকা বায়িং হাউজের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই ফ্লোরে বসবাসরত একাধিক ব্যক্তিকে ফায়ার সার্ভিসকর্মীরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উত্তরা ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম যুগান্তরকে জানান, আবাসিক ভবন হলেও ওই ফ্লোরে বায়িং হাউজের ব্যবসা চলত। মালামাল দিয়ে সব রুম গাদানো ছিল। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়তে পারত।

তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডে হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু