,

ধামরাইয়ে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা

news-image

নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী শ্রমিককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাস চালক ফিরোজ ওরফে সোহেলকে (৩০) আটক করা হয়েছে।

শনিবার সকালে ধামরাইর বালিয়া এলাকা থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত মমতা আক্তার (১৯) ডাউটিয়া প্রতীক সিরামিক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে ধামরাই কাওয়ালীপাড়া এলাকায় ওই নারী তার সহকর্মীদের সাথে একটি যাত্রীবাহী বাসে বালিয়া যাওয়ার জন্য ওঠেন। বাস থেকে সহকর্মীরা যে যার গন্তব্যে নেমে গেলে তাকে বাসের ভেতরেই চালক জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণে বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় বাসের চালক।

এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহত নারী শ্রমিককে আরও কেউ ধর্ষণ করেছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে ঢাকার কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

ওই ছাত্রীর বাবার করা মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক।

গত রোববার সন্ধ্যায় পরীক্ষার প্রস্তুতি নিতে রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসায় যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ক্যাম্পাস থেকে রওনা হন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভুল করে কুর্মিটোলা হাসপাতাল এলাকায় নেমে পড়েন ওই ছাত্রী। পরে হেটে শেওড়া যাওয়ার পথে তাকে ফলো করেন ধর্ষক। তাকে সড়ক থেকে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রী অচেতন হয়ে পড়েন। তিন ঘণ্টা পর জ্ঞান ফিরে পেলে বন্ধুদের সহায়তায় হাসপাতালে যান ওই ছাত্রী।

এ ঘটনায় পরদিন শাহবাগ ও ক্যান্টনমেন্ট থানায় দুটি মামলা হয়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু