,

বনাঞ্চল রক্ষায় লিওনার্দোর ৩ মিলিয়ন ডলার দান

news-image

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে দাউদাউ করে আগুন জ্বলছে। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিধ্বংসী দাবানলের জেরে পুড়ে গিয়েছে প্রায় কয়েক লক্ষ একর জমি। ভস্মীভূত হয়েছে প্রায় দু’শোরও বেশি বাড়ি। ক্ষতি হয়েছে কয়েক’শ কোটি টাকার। বিভিন্ন জায়গা থেকে প্রায় ২৫ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। ভয়াবহ এই দাবানলের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যপ্রাণীদেরও।

অস্ট্রেলিয়ার পরিবেশবিদদের তথ্যসূত্র বলছে, এই দাবানলে প্রায় ৫০ কোটি জন্তুর ঝলসে মৃত্যু হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতি দেখে শিউরে উঠেছে বিশ্বের নাগরিক সমাজ। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

দগ্ধ অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে বেশ চিন্তায় পড়েন এই হলিউড অভিনেতা। যার জন্যে নিজেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিও। ‘আর্থ অ্যালায়ানস’ নামে এক পরিবেশপ্রেমী সংস্থা যার সহ-সভাপতি লিওনার্দো দি ক্যাপ্রিও নিজে, সেই সংস্থার তরফে এমন সংকটজনক পরিস্থিতির কথা চিন্তা করে ইতিমধ্যেই ‘অস্ট্রেলিয়ার দাবানল’ (The Australia Wildfire Fund) তহবিলে দান করেছেন ৩ মিলিয়ন ডলার। শুক্রবার এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন হলিউড অভিনেতা।

সেইসাথে সাধারণ মানুষদেরও নিজেদের সাধ্যমতো আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এই হলিউড অভিনেতা। লিওনার্দোর পাশাপাশি ‘অস্ট্রেলিয়ার দাবানল’ তহবিলে সাহায্য করেছেন নিকোলে কিডম্যান, এলটোন জন, পিংক, কেইথ আরবান, ক্রিস হেমসওয়ার্থ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু