,

টসে হেরে ব্যাটিংয়ে খুলনা (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্ব শেষের দিকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান।

এরই মাঝে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। খুলনার বিপক্ষে হেরে গেলে কুমিল্লার বঙ্গবন্ধু বিপিএল যাত্রারও সমাপ্তি ঘটবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ডেভিড মালানের দলের জয়ের বিকল্প নেই। অবশ্য জিতলেও প্লে অফ নিশ্চিত হবে না তাদের। তাকিয়ে থাকতে হবে আগামীকালের খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন ম্যাচের দিকে।

চাপের মুখে নামছে খুলনাও। কুমিল্লার বিপক্ষে হারলে ঢাকার বিপক্ষে জিততেই হবে তাদের। অপরদিকে ন্যূনতম ব্যবধানে এ ম্যাচ জিততে পারলেই প্লে অফ নিশ্চিত হবে খুলনার। তাই জয় ছিনিয়ে নিতে সেরাটা দেয়ার বিকল্প নেই মুশফিকুর রহিমের দলের সামনে।

দু’দলের আগের দেখায় ৩৪ রানের জয় পেয়েছিল খুলনা টাইগার্স।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু