,

পাকিস্তান সফরে যাচ্ছেন না রিয়াদও

news-image

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলেছেন ২০১৭ সালের ডিসেম্বরে। পঞ্জিকার পাতায় এখন ২০২০ সাল। গত দুই বছরে বিশ্বে কত কিছুই না ঘটে গেছে। পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০০৯ সালে যে শ্রীলংকা দলের গাড়িতে বন্দুক হামলা হয়েছিল তারাই কিছুদিন আগে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তানে। এবার বাংলাদেশ দলের সিরিজ খেলতে যাওয়ার পালা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাওয়া অনুযায়ী খেলতে হবে টেস্ট সিরিজ। আর টেস্ট সিরিজ হলে পাকিস্তান যেতে রাজি নন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহমুদুল্লাহ টি২০ সিরিজ হলে পাকিস্তানে যাবেন। দ্রুত খেলে দেশে ফিরতে চান টি২০ অধিনায়ক। টেস্ট হলে যেতে চান না। আর পাকিস্তানে গিয়ে কোনো ফরম্যাটেই খেলতে চান না মুশফিক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সরাসরি না করে দিয়েছেন মুশফিক।

মাহমুদুল্লাহ ও মুশফিকের পরিবার থেকে চাপ আছে। বিশেষ করে দু’জনের স্ত্রী স্বামীদের পাকিস্তানে পাঠাতে চান না। তবে অন্য একজন ক্রিকেটার জানিয়েছেন, টেস্ট সিরিজ হলে মুশফিক ও মাহমুদুল্লাহ ছাড়া বাকিরা পাকিস্তানে খেলতে যাবেন। এদিক গতকাল পাকিস্তান সফরের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা ছিল, সেটা হয়নি। ১২ জানুয়ারি বিসিবির সিদ্ধান্ত জানা যাবে। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, টেস্ট ক্রিকেটের স্বার্থে এবং নিজেদের প্রয়োজনেই পাকিস্তানে দল পাঠাতে চায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু