সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব রেকর্ড গড়লেন কটরেল

news-image

স্পোর্টস ডেস্ক : বল হাতে নিজের কাজটা ঠিক ঠাক করছেন শেলডম কটরেল। কিন্তু ব্যাটিংয়ে যখন দায়িত্ব এসে গেল। দেখিয়ে দিলেও এখানেও পারেন তিনি। ঘরের মাঠ কেনিংটন ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামেন কটরেল। ছক্কা মেরে দলকে এক উইকেটের জয় এনে দেন। গড়ে ফেলেন এক বিশ্ব রেকর্ড।

প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৯ উইকেটে ২৩৭ রান তোলে। জবাব দিতে নেমে শেষ ওভারে ১ বল থাকতে এক উইকেটের জয় পায় স্বাগতিকরা। দলের হয়ে নিকোলাস পুরান ফিফটি করেন। অধিনায়ক কিয়েরন পোলার্ড খেলেন ৪০ রানের ইনিংস।

শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে ছিলেন হেইডেন ওয়ালস এবং কটরেল। ওয়ালস খেলেন ৬৭ বলে ৪৭ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। হাতে মাত্র এক উইকেট। ওয়ালস এবং কটরেল চার বল থেকে নেন তিন রান। পঞ্চম বলে ছক্কা মেরে দলকে জেতান কটরেল। দলকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে।

ওই ছক্কায় ওয়ানডে ক্রিকেটে শেষ ব্যাটসম্যান হিসেবে রান তাড়া করতে নেমে ছক্কা মেরে দলকে জেতানোর রেকর্ড গড়েন কটরেল। এছাড়া এই দশকে অল্প রানে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের তালিকায় এই ম্যাচ থাকবে প্রথমে। কটরেল তার আগে বল হাতে নেন ৩ উইকেট। এছাড়া আলজারি জোসেফ চার উইকেট দখল করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী