,

সোয়া ৩ হাজার কোটি ব্যয় বাড়ল বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণে

news-image

নিজস্ব প্রতিবেদক : যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে প্রায় সোয়া ৩ হাজার কোটি টাকা ব্যয় বেড়ে যাচ্ছে। আরও ব্যয় বাড়ানোর এ প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ব্যয় বৃদ্ধির প্রস্তাব শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন এ কমিটির সভাপতি অর্থমন্ত্রী ‍আ হ ম মুস্তফা কামাল।

মুস্তফা কামাল বলেন, ‘কাজের পরিমাণ বেড়েছে। তবে কী ধরনের কাজ বেড়েছে সেটি মৌখিক জানানো হয়েছে। এটি একনেকেই আলোচনা হওয়া ভালো।’

অর্থমন্ত্রী যখন পরিকল্পনামন্ত্রী ছিলেন তখন এ ব্যয় বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে বলেন, ‘বাড়তি ব্যয়ের পুরো অর্থ জাইকা ঋণ সহায়তা হিসেবে দেবে।’

২০১৬ সালে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু রেওলয়ে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তিন বছরের মাথায় ব্যয় বেড়ে হলো ১২ হাজার ৯৫০ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৬৭ টাকা।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু