,

নবীনগরে ৯৯৯ ফোন করে মৃত্যু থেকে বাঁচল বৃদ্ধ

news-image

সঞ্জয় শীল, নবীনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাগরিকেদের জন্য জরুরি ৯৯৯ এ বিনা পয়সায় ফোন করলেই ২৪ ঘন্টাই সেবা প্রদান করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নবীনগর থানা পুলিশ গতকাল রাতে ( ০৯/০১/২০২০) জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ভোলাচং গ্রামের রাস্তার সংলগ্ন হালিম হাজীর বাড়ির সামনে অজ্ঞাত একজন বৃদ্ধ লোক অচেতন অবস্থায় বালুর মধ্যে পরে আছে। মো.গিয়াস উদ্দিনের সংবাদের প্রেক্ষিতে কয়েক মিনিটের মধ্যে অত্র থানায় কর্মরত এএসআই মো. হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে উপস্থিত হয়ে বৃদ্ধ লোককে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়া ভর্তি করেন।

পরে তাহার আত্মীয় স্বজনকে খোঁজে বাহির করে তাহার পরিচয় নিশ্চিত করেন। জানা যায় তাহার নাম চিসতিয়া (৭০) পিতা-মৃত নুরু মিয়া, গ্রাম-ভিটিবিশারা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হইলে তাহার মেয়ে জোছনা বেগম এর নিকট তাহাকে বুঝাইয়া দেওয়া হয়।এই দিন দুপুরে নবীনগর সার্কেলের (অতিরিক্ত পুলিম সুপার) মেহেদী হাসান থানায় স্থানীয় সাংবাদিকদেরকে নিয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি বলেন নাগরিকদের জরুরি যে কোনো প্রয়োজনে মোবাইল ফোন থেকে ৯৯৯ এ বিনা পয়সায় ফোন করলেই যে ২৪ ঘন্টা সেবা পাওয়া যায় এই বিষয়টি অবগত করেন। সভায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রুহুল আমিন, এসআই মো. জসিম উদ্দিন সহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু