,

নির্বাচনে অংশ নিচ্ছি আন্দোলনের অংশহিসেবে : ইশরাক

news-image

নিউজ ডেস্ক : অনির্বাচিত ও জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় থাকার কারণে নারী ও শিশু নির্যাতন বাড়ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, বসবাসের জন্য ঢাকা আজ পৃথিবীর সবচেয়ে অযোগ্য শহর। এমনকি নারী ও শিশু নির্যাতনের দিক দিয়ে ঢাকা অনিরাপদ শহরের তালিকায় এক থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে। এটা হয়েছে শুধু একটি অনির্বাচিত ও জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় থাকার কারণে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।

ইশরাক হোসেন বলেন, ৩০ তারিখের সিটি নির্বাচনে অংশ নিচ্ছি আন্দোলনের অংশহিসেবে। এই আন্দোলনে জাতীয়তাবাদী দল জয়ী হবে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

আয়োজক সংগঠনের সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা