,

সৌম্যর কাছে হারলো সিলেট

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের সর্বশেষ ম্যাচটাও খুব বাজেভাবে হারল সিলেট থান্ডার। বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, বাকী ছিল আনুষ্ঠানিকতা। আজ কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে সেই আনুষ্ঠানিকতাও শেষ করল আন্দ্রে ফ্লেচারের দল সিলেট। ১২ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ১টি! অন্যদিকে কুমিল্লার অবস্থাও সুবিধার নয়। ১০ ম্যাচে ৫ জয় আর ৫ পরাজয়ে তারা আছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে। আরও দুটি ম্যাচ আছে তাদের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের দেওয়া ১৪৩ রান তাড়া করতে নেমে ২ রানেই প্রথম উইকেট হারায় কুমিল্লা ওয়ারিয়র্স। লঙ্কান তারকা উপুল থারাঙ্গাও ফিরেন ৪ রানে। মাহিদুল ইসলাম অংকন ফিরেন ১১ রানে। এরপর দলের হাল ধরেন ডেভিড মালান আর সৌম্য সরকার। দুজনের জুটিতে আসে ৪৮ বলে ৭২ রান। এতে মারকাটারি ব্যাটিংয়ে বড় অবদান সৌম্যর।

মালান ৪৯ বলে ২ চার ২ ছক্কায় ৫৮ রানের ধীরগতির ইনিংস খেলে এবাদত হোসেনের বলে সোহাগ গাজীর তালুবন্দি হন। কিন্তু সৌম্যকে থামানো যায়নি। অধারাবাহিক এই তারকা আজ রুদ্ররূপে দেখা দেন। ৫ নম্বরে নেমে বিধ্বংসী এই ব্যাটসম্যান ৩০ বলে অপরজিত ৫৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছক্কা। ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে সহজেই জিতে যায় কুমিল্লা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪২ রান তোলে সিলেট থান্ডার। কুমিল্লার বোলারদের তোপে এই ম্যাচেও হাত খুলে খেলতে পারেননি সিলেটের ব্যাটসম্যানরা। এক আবদুল মজিদ যা একটু চেষ্টা করেছেন। ওপেনিংয়ে নেমে ৪০ বলে ৪৬ রান করে ইনিংসের শেষ ওভারে এসে আউট হন। বাকি ব্যাটসম্যানদের মধ্যে জনসন চার্লস ১৫ বলে ২৬, জীবন মেন্ডিস ১১ বলে ২৩ আর অধিনায়ক আন্দ্রে ফ্লেচার ২৫ বলে করেন ২২ রান।

আগের ম্যাচে ৩৮ বলে ৪৭ রানের ইনিংস খেলা মোহাম্মদ মিঠুন এ ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। চরম মন্থর ব্যাটিংয়ে ২৫ বলে তার সংগ্রহ মাত্র ১৮ রান। কুমিল্লার বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন আল আমিন হোসেন আর ডেভিড উইজ। মুজিব উর রহমান নেন ১ উইকেট। ব্যাটসম্যান থেকে ক্রমশ মিডিয়াম পেসার হয়ে ওঠা সৌম্য সরকার উইকেট না পেলেও কিপ্টে বোলিংয়ে ২ ওভারে দিয়েছেন মাত্র ৭ রান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু