রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর কারমাইকেল কলেজ শতবর্ষ অনুষ্ঠানে ব্যাপক অনিয়ম

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কারমাইকেল কলেজে অনুষ্ঠিত শতবর্ষ অনুষ্ঠানে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, অতিথি অনুপস্থিতি, খাবার সংকট ও দুর্নীতির সাথে জড়িত শিক্ষকদের সকল প্রকার উন্নয়ন উপ-কমিটি থেকে প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে ছাত্রদল, জাতীয় ছাত্রসমাজ ও জাসদ ছাত্রলীগ কলেজ শাখার নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশ করে। এসময় জড়িতদের শাস্তির দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়।সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু হাসনাত লেলিন, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব আরিফ আলী, জাসদ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি এহতেশাম জেমী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিপ্লব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, রংপুর কারমাইকেল কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে ক্যাম্পাসের সকল ভবনে দায়সারাভাবে লাইটিংয়ের ব্যবস্থা করা হলেও দ্বিতীয় দিনে সেগুলো খুলে নেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শত শত শিক্ষার্থী খাবার থেকে বঞ্চিত হয়েছে। নকশা অনুযায়ী গোটা ক্যাম্পাসে ৬টি গেট করার কথা থাকলেও শুধুমাত্র ক্যাম্পাসের প্রধান ফটকে দায়সারাভাবে ককশিট দিয়ে এক গেট করা হয়েছিল, যা বিক্ষুব্ধ শিক্ষার্থী ঢেলে ভেঙ্গে ফেলে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সফল করার লক্ষে ২২টি উপ-কমিটি গঠন করা হলেও প্রাক্তন কোন শিক্ষার্থীকে ওই কমিটিগুলোতে রাখা হয়নি। অনুষ্ঠানকে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত করা হয়েছে।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কলেজ অধ্যক্ষ ড. শেখ আনোয়ার হোসেনের কাছে মৌখিকভাবে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। এর আগে কলেজ ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ড. শেখ আনোয়ার হোসেন বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কমিটি করা উচিৎ ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের বাধ্য-বাধককতার কারণে প্রশাসন ও শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছিল।

এদিকে তদন্ত কমিটির প্রধান প্রফেসর আইনুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে আমাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কাজ চলছে। খুব শিগগির তদন্ত রিপোর্ট দাখিল করা হবে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু