,

৬ ছক্কার রেকর্ড গড়লেন কার্টার

news-image

স্পোর্টস ডেস্ক : বলে বলে ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন লিও কার্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে রোববার নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষ এই কীর্তি গড়েন ক্যান্টারবারির তারকা ব্যাটসম্যান কার্টার।

ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটির পথে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান উপহার দিয়েছেন চমক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলেন ২৯ বলে ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস। তার ইনিংসটি সাতটি ছক্কা ও তিন চারে সাজানো। এক ওভারেই হাঁকান ছয়টি ছক্কা।

নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষ ২২০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেটে ১৫৬ রান করে ক্যান্টারবারি। জয়ের জন্য শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৬৪ রান।

১৬তম ওভারে নিউজিল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার অ্যান্টন ডেভিসের বলে একের পর এক বাউন্ডারি হাঁকান কার্টার। ওই ওভারের আগে কার্টারের রান ছিল ১২ বলে ১১। তার ব্যাটিং নৈপূণ্যে নির্ধারিত ওভারের ৭ বল আগেই ৭ উইকেটের জয় পায় ক্যান্টারবারি।

তবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার চতুর্থ নজির এটি। ২০ ওভারের ক্রিকেটে প্রথম এই কীর্তি উপহার দিয়েছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটির পথে এই ভারতীয় ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডকে উড়িয়েছিলেন ছয় ছক্কায়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের