,

নোবেলের সঙ্গে জুটি বাঁধছেন পূর্ণিমা!

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশি নায়িকা পূর্ণিমা। বর্তমানে মা ও মেয়েকে নিয়ে ওমরাহ পালনে মক্কায় অবস্থান করছেন তিনি। এরই মধ্যে তিনজনই মিলে ওমরাহও পালন করেছেন তারা।

এদিকে বৃহস্পতিবার রাতে পূর্ণিমা দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে নিজের ফেসবুক মেসেঞ্জারে এমন তথ্য দিয়েছেন তিনি। জানিয়েছেন, বৃহস্পতিবার দেশে ফিরে আসছি।

এর আগে, নিজের ফেসুবক ওয়ালে মক্বা শরীফের ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। ছবির ক্যাপশনে লিখেছেন– ‘আল্লাহু আকবার’।

একসময় গুঞ্জন উঠেছিল পূর্ণিমা আর অভিনয় করবেন না। মেসেঞ্জারে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, দেশে ফিরে আর অভিনয় করবেন কিনা? পূর্ণিমা বলেন, দেশে ফিরেই ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকের কাজ শুরু করবো আমি। এই নাটকে প্রথমবার নোবেলের নায়িকা হবো।

জানা গেছে, ‘মেঘ বলেছে যাব’ নাটকটি রচনা করছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করছেন শেখ সেলিম। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলতি মাসের শেষ প্রান্তে নাটকের শুটিং হবে।

পরিচালক জানিয়েছেন, নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমা-নোবেলকে।আগামী ঈদের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন শেখ সেলিম।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু