,

দেহরক্ষীর মৃত্যুতে মুষড়ে পড়েছেন শাকিব

news-image

নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের দেহরক্ষী হারুন অর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হারুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাকিবের মেকআপ আর্টিস্ট সবুজ।

শাকিব খানের দীর্ঘদিনের দেহরক্ষী ছিলেন হারুন অর রশিদ। সবসময় তিনি এ নায়কের নিরাপত্তায় নিয়োজিত থাকতেন। দেহরক্ষী হারুনের মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছেন শাকিব খান।

তিনি বলেন, হারুন ছিল আমার কাছের মানুষ ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন। শুটিং ও ব্যক্তিগত চলাফেরায় হারুন সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। আমি তাকে আমার পরিবারের সদস্যই ভাবতাম। তার এত দ্রুত চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। হারুনের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

মেকআপ আর্টিস্ট সবুজ বলেন, ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন হারুন। চিকিৎসা চলছিল। এর পাশাপাশি তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হারুন মারা যান। হারুনের গ্রামের বাড়ি কুমিল্লাতে। সেখানে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে। ঢাকা থেকে হারুনের মরদেহ কুমিল্লাতে নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু