,

আশুগঞ্জ রেলস্টেশনে বি-গ্রেডের সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণের দাবিতে অবস্থান ধর্মঘট

news-image

আশুগঞ্জ থেকে গোলাম সারোয়ার\ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে পূর্বের ন্যায় বি-গ্রেডের সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণের দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেলস্টেশনের ১ নং প্লাটফর্মে জাগ্রত আশুগঞ্জবাসীর উদ্যোগে শনিবার সকাল ১০টায় সংগঠনের আহ্বায়ক হাজী মো.ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,সংগঠনের সদস্য সচিব মো.মোবারক আলী চৌধুরী, জেলার সিপিবির সভাপতি শাহারিয়ার মোহাম্মদ ফিরুজ,জেলার শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. হেবজুল বারী, মো.মোশারফ মুন্সি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন শিকদার,উপজেলা যুবলীগ নেতা মো. ইলিয়াস আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাসিম আজাদ,বীর মুক্তিযোদ্ধা মো.জাহাঙ্গীর খন্দকার ,জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টু,সাধারণ সম্পাদক মো.নুরুল হক,উপজেলা জাতীয় পাটির নেতা আজাদুর রহমান স্বপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘আশুগঞ্জ রেলস্টেশনটি বি-গ্রেডের। তবে সে অনুযায়ী কোনো সুযোগ সুবিধা ও সেবা পাচ্ছে না যাত্রীরা। পাশাপাশি স্টেশনে যাত্রীদের কোনো প্রকারের নিরাপত্তা নেই।’

অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নসহ ১১ দফা দাবি জানান বক্তারা। অন্যথায় ২৫ জানুয়ারি বেলা ১১টায় আশুগঞ্জ রেলস্টেশন চত্বরে বিশাল জনসভা পালন করা হবে। পাশাপাশি জনসভা থেকে পরবর্তীতে আশুগঞ্জ উপজেলায় হরতাল পালনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা