সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটকে হারিয়ে রাজশাহী ফের পয়েন্ট টেবিলের শীর্ষে

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেও জয়ের দেখা পেল না সিলেট থান্ডার্স। পরাজয়ের বৃত্তেই আটকে রইল সিলেট। নিজেদের ১১তম ম্যাচে ১০ম পরাজয় দেখলেন মোহাম্মদ মিঠুন ও এবাদত হোসেনরা।

সিলেট থান্ডার্সকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্লাটুন আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ছাড়িয়ে তৃতীয় পজিশন থেকে শীর্ষে উঠে গেল রাজশাহী রয়েলস। ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম। আর ৯ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন।

শনিবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৩ রান করে স্বাগতিকরা। দলের হয়ে ৩৮ বলে তিন চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ মিঠুন। এ ছাড়া ২৫ রান করে করেন ওপেনার আন্দ্রে ফ্লেচার ও শেরেফানি রাদারফোর্ড। রাজশাহী রয়্যালসের হয়ে এক ওভারে ১৪ রানে ২ উইকেট শিকার করেন অলক কাপালি।

সহজ টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন রাজশাহী রয়েলসের দেশীয় দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। ৫.৪ ওভারে দলীয় ৫৯ রানে ফেরেন লিটন দাস। তার আগে ২০ বলে করেন ৩৬ রান। ৩০ বলে ৮টি চারের সাহায্যে ৪৬ রান করে রান আউট হন অন্য ওপেনার আফিফ হোসেন।

দলীয় ৯৪ রানে দুই ওপেনারের বিদায়ের পর দলকে জয়ের দুয়ারে নিয়ে যান রাজশাহীর পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিক। জয়ের জন্য শেষ দিকে রাজশাহীর প্রয়োজন ছিল ৩৮ বলে মাত্র ১৬ রান। খেলার এমন অবস্থায় ২২ বলে তিন ছক্কায় ২৭ রান করে ফেরেন শোয়েব মালিক।

এরপর ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ বলে দুটি ছক্কা ও এক চারের সাহায্যে অপরাজিত ১৭ রান করে নির্ধারিত ওভারের ২৯ বল আগেই জয় নিশ্চিত করেন রাজশাহীর পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট থান্ডার্স: ২০ ওভারে ১৪৩/৬ (মিঠুন ৪৭, রাদারফোর্ড ২৫, আন্দ্রে ফ্লেচার ২৫, আব্দুল মজিদ ১৬, নাজমুল মিলন ১৩*; অলক কাপালি ২/১৪)।

রাজশাহী রয়েলস: ১৫.১ ওভারে ১৪৫/৪ (আফিফ ৪৬, লিটন ৩৬, শোয়েব মালিক ২৭, নওয়াজ ১৭*, ইরফান শুক্কর ১০)।

ফল: রাজশাহী রয়েলস ৬ উইকেটে জয়ী।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী