,

রংপুরে আল্লাহর দলের সক্রিয় সদস্য গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : গোপনে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে ‘আল্লাহর দল’ রংপুর জেলার সক্রিয় সদস্য ফজলুল হক শাহাজাদা ওরফে মিলন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রংপুর মহানগরীর মধ্য বাবু খাঁ এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্য ফজলুল হক শাহাজাদা ওরফে মিলনকে (৪৫) গ্রেফতার করা হয়। মিলন মধ্য বাবা খাঁ গ্রামের মৃত শহিদার রহমান শহির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোপনে জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর শহর ভিত্তিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত গোপন বৈঠক, সদস্য সংগ্রহ করে আসছেন। এছাড়াও তিনি সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করেন বলে স্বীকার করেছেন।

গ্রেফতার এ জঙ্গি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু