,

প্রধানমন্ত্রী শীতার্ত মানুষের পাশে আছেন, কোনও সমস্যা হবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘শীতের প্রকোপের কারণে রংপুরকে আঞ্চলিক দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা যায়। সামনে আরও শৈত্য প্রবাহ আসছে। তবে শীতপ্রবণ এ অঞ্চলে শীতার্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, আমরা আছি। ফলে কোনও সমস্যা হবে না।’

শনিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শীত আসার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আগাম প্রস্তুুতি গ্রহণের কথা বলেছিলেন। আমরা তাৎক্ষণিক সভা করে ৩১ লাখ ৯০ হাজার কম্বল অক্টোবর মাসেই সারাদেশের জেলা প্রশাসকদের কাছে পৌঁছে দেই। এছাড়াও শিশুদের পোশাক ও ৪০ হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ কারণে আমরা রংপুর বিভাগের আট জেলায় ১০ লাখ নগদ অর্থ দিয়েছি স্থানীয় জেলা প্রশাসকদের।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্ত এলাকাগুলো সফর করছি। আমরা শীতার্ত মানুষদের জন্য যা যা প্রয়োজন তাই করবো।’ আগুন পোহাতে গিয়ে নিহত ছয় জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং বার্ন ইউনিটে চিকিৎসাধিক রোগীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল ,অতিরিক্ত সচিব আকরাম হোসেন, মহাপরিচালক মোঃ মোহসীন, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববিসহ রংপুরের সব উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা