,

নাসিরনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শীতার্ত দুঃস্থ,অসহায় ও এতিম মাদ্রাসা ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে আজ শনিবার সকালে উপজেলার গোর্কণ গ্রামের কাজীবাড়ি চত্বরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফ প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন।

এসময় লায়নস মিসেস শাহনাজ বেগম,উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাহ উদ্দিন মুকুল,গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানিজিং কমিটির সভাপতি সৈয়দ মোঃ শাহিন,লায়নস সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান,লায়নস সৈয়দ শামছুল আরফিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় দু‘শতাধিক শীতার্ত দুঃস্থ-অসহায় ও এতিম মাদ্রাসা ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফ জানান,লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো করছেই।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু