,

আশুগঞ্জ রেল স্টেশনে বি-গ্রেডের সুযোগ সুবিধার দাবিতে অবস্থান ধর্মঘট

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্র্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে বি-গ্রেডের সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরনের দাবিতে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) সকালে আশুগঞ্জ রেলস্টেশনের ১ নং প্লাটফর্মে সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত এই অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে একাত্বতা পোষন করে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।

জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা আওয়ামীলীগ নেতা হেবজুল বারী, সংগঠনের সদস্য সচিব মো. মোবারক আলী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহীন শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাসিম, মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর খন্দকার, উপজেলা ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি ইদন মিয়া মিন্টু, জেলা সিপিবি নেতা শাহরিয়ার মো. ফিরোজ, আব্দুল হেকিম, আ.লীগ নেতা মিজানুর রহমান, মানবিক আশুগঞ্জ ষংঘঠনের সভাপতি মো. আলাউদ্দিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, স্টেশনটি বি-গ্রেড থাকলেও এই গ্রেডের মান অনুযায়ী কোন সুযোগ সুবিধা পাচ্ছেনা যাত্রীরা। পাশাপাশি স্টেশনে কোন নিরাপত্তা নেই যাত্রীদের। অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নসহ ১১ দফা দাবি জানান তারা। অন্যথায় ২৫ জানুয়ারি সকাল ১১ টায় আশুগঞ্জ রেলস্টেশন চত্তরে বিশাল জনসভা পালনের কর্মসূচি ঘোষনা করেন। পাশাপাশি জনসভা থেকে পরবর্তিতে আশুগঞ্জ উপজেলায় হরতাল পালনসহ আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান বক্তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা