বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হার্দিকে শুভেচ্ছা জানালেন সাবেক প্রেমিকা উর্বশী

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সার্বিয়ান অভিনেত্রী-নৃত্যশিল্পী নাতাসা স্টানকোভিকের বাগদান হয়েছে। এ সুখবরের ওপর বড় চমক হলো, হার্দিককে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সুন্দরী উর্বশী রউতেলা। চমক এজন্যই যে, উর্বর্শীর সঙ্গে হার্দিকের প্রেমের বেশ জোরালো গুঞ্জন ছিল। তাই সামাজিক মাধ্যমে এখন এটা নিয়েই চলছে খোশগল্প।

বুধবার নাতাসার সঙ্গে একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে হার্দিক লেখেন, ‘আমি তোমার, তুমি আমার। জানুক সারা হিন্দুস্থান। ০১.০১.২০২০ বাগদান করলাম।’

এই পোস্টের পর বিরাট কোহলি, কে এল রাহুলসহ হার্দিকের বন্ধুরা ও ভক্তরা তাকে একের পর এক শুভেচ্ছায় সিক্ত করেন। শুভেচ্ছার তালিকায় ছিলেন আথিয়া শেঠি, তারা সুতরিয়া, সাগরিকা ঘাটগে প্রমুখ। এদের সবার সঙ্গেই হার্দিকের সম্পর্কের গুঞ্জন রয়েছে। সে সঙ্গে সবাইকে চমক দিয়ে হার্দিক পান্ডিয়াকে শুভেচ্ছা জানালেন উর্বশী রাউতেলা।

হার্দিককে শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘তোমার বাগদান উপলক্ষে শুভেচ্ছা জানাই। তোমাদের সম্পর্ক সবসময় অনেক অনেক ভালোবাসা ও সুখে ভরপুর থাকুক। তোমাদের বাগদানের মাহেন্দ্রক্ষণে উভয়ের জন্যই চমৎকার জীবন ও চিরন্তন ভালোবাসা কামনা করি। যদি তোমাদের কিছু প্রয়োজন হয়, আমি পাশে আছি।’

২০১৮ সালে হার্দিকের সঙ্গে উর্বশীর প্রেমের খবর বেশ চাউর হয়েছিল। তাদেরকে একসঙ্গে দেখা গেছে অনেক জায়গায়। তবে তারা কখনো ঘোষণা দেননি তাদের সম্পর্কের। কিন্তু ভক্তরা কি আর ঘোষণার অপেক্ষায় থাকেন!

এর আগে ফিল্মি স্টাইলে নাতাসা স্টানকোভিককে সমুদ্রের মাঝে গিয়ে প্রেমের প্রস্তাব দেন হার্দিক পান্ডিয়া। সেসঙ্গে বাগদানের ঘোষণাটিও দিলেন আরেক সিনেমাটিক উপায়ে। ১৯৮০ সালের সিনেমা ‘শান’র একটি গানের ছন্দে ‘ম্যায় তেরা, তু মেরি জানে, সারা হিন্দুস্থান’।

নাতাসাও তার অঙ্গিকার ব্যক্ত করেছেন সংক্ষিপ্ত উত্তরে। তিনি লেখেন, ‘চিরদিনের জন্য, হ্যাঁ!’

সাবেক সুন্দরী মিস ইন্ডিয়া (ইউনিভার্স) বলিউডে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘সিং সাব দ্য গ্রেট’, ‘গ্রেট গ্রান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ৪’ ও ‘রেস ৩’ অন্যতম।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান