,

৪৩ মিনিট অপেক্ষা, অতঃপর উচ্ছ্বাসে ভাসল সিডনি

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরি না করেও আলোচনায় আছেন স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬৩ রান করে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাবেক অজি অধিনায়ক। এই স্মিথ রানের খাতা খুলতেই বল খেলেছেন ৩৯টি, আর সময় ব্যায় করেছেন ৪৩ মিনিট!

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোরে শুরু হওয়া এই ম্যাচে লাবুশানের অপরাজিত ১৩০ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে স্বাগতিকরা ৩ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে। মাঠে এসেই উদ্দীপ্ত স্মিথ খেলা শুরু করেন সাবলীলভাবে। টেস্ট মেজাজে ব্যাটিংয়ে কোনো বল ডিফেন্স করছেন আবার কোনো বল ব্যাট-মাথা সরিয়ে ছেড়ে দিচ্ছেন।

কিন্তু স্মিথ কখন রান নেবেন এ নিয়ে তর সইছিল না মাঠে থাকা দর্শকদের। একসময় দর্শকদের অপেক্ষার প্রহর ভাঙে। ততক্ষণে স্মিথ খেলে ফেলেন প্রায় সাত ওভার, সময় ব্যায় করেন পৌনে এক ঘণ্টা! রান নেওয়ার পর মাঠে থাকা দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। স্মিথকে বল করা ওয়েগনারও তাকে পিঠ ছাপড়ে বাহবা দেন।

নতুন বছর শুরু হওয়ার তৃতীয় দিনেই সেঞ্চুরি দেখলো ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার নবাগত ব্যাটসম্যান মারনাস লাবুশানের ব্যাট থেকে। লাবুশানের ২১০ বলে ১৩০ রানের ইনিংসটি ছিল ১২টি চার ও ১টি ছয়ের মারে সাজানো।

এ ছাড়া ওয়ার্নার ৪৫, বার্নস ১৮ ও স্মিথ ৬৩ রান করে সাজঘরে ফেরেন। অভিষেকের পর থেকেই অবিশ্বাস্য দুর্বারগতিতে এগিয়ে চলছেন লাবুশানে। অভিষেকের ১০ ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন, এর পরের চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই শতক হাঁকান দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে তার রান ১৩১৫। সেঞ্চুরি করেছেন ৩টি ও হাফসেঞ্চুরি সাতটি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু