,

রক্তাক্ত বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলেন ওসি

news-image

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট দরগাহগেট এলাকায় ভ্যানগাড়ির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নারী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। ডুলাহাজারা এলাকায় যাওয়ার পথে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের নজরে আসে ঘটনাটি। তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের নিয়ে আহত বৃদ্ধ নারীকে গাড়িতে তুলে মালুমঘাট খ্রিষ্ট্রান হাসপাতালে ভর্তি করেন।

ওসির এই তৎপরতায় মৃত্যুর হাত থেকে বেঁচে যান ওই বৃদ্ধা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘ডুলাহাজারা বাজারে আয়োজিত “হ্যালো ওসি” শীর্ষক প্রোগ্রামে যাওয়ার পথে মালুমঘাট দরগাহ গেট এলাকায় ওই নারীকে পড়ে থাকতে দেখি। বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করে একজন মানুষ হিসেবে দায়িত্বটুকু পালন করেছি মাত্র।’

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু