,

সবজি ক্ষেতে ২ কোটি টাকার ইয়াবা পেলেন কৃষক

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নিজের সবজি ক্ষেতে ২ কোটি টাকার ইয়াবা পেয়েছেন ঠান্ডা মিয়া নামে এক কৃষক। কুড়িয়ে পাওয়া সেই ৭০ হাজার ইয়াবা স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় পুলিশের হাতে তুলে দেন তিনি।

তবে এসব ইয়াবার মালিকানা সম্পর্কে কোনো তথ্য উদঘাটন না হলেও এসবের মালিক কোনো রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী বলে ধারণা স্থানীয়দের।

বৃহস্পতিবার সকালে এসব মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ।

উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, উপজেলার হ্নীলা পূর্ব রঙ্গিখালীর মৃত আলী হোছাইনের ছেলে ঠান্ডা মিয়া হ্নীলা রঙ্গিখালী মাদ্রাসা গেইটের দক্ষিণে পরিত্যক্ত একটি দোকান সংলগ্ন জমিতে শাক-সবজির চাষাবাদ করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উক্ত জমিতে সবজি তুলতে গিয়ে কুমড়া গাছের নিচে ২টি টর্চ লাইট, ১টি দা ও ১টি বস্তা দেখতে পেয়ে দ্রুত স্থানীয় চেয়ারম্যানের নিকট গিয়ে বিষয়টি জানান। তৎক্ষণাৎ চেয়ারম্যান বিষয়টি টেকনাফ মডেল থানাকে অবহিত করেন।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, চেয়ারম্যানের নিকট অবগত হয়ে ঘটনাস্থলে এসআই কামরুলকে পাঠিয়ে সবজি ক্ষেতের ভেতর থেকে লুকানো অবস্থায় ২টি টর্চ লাইট, একটি দা, ও ব্যাগভর্তি ৭০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের মালিক সম্পর্কে খোঁজ নেয়া হচ্ছে।

স্থানীয়দের ধারণা, এটা রোহিঙ্গা ডাকাতদের মাদক পাচারের নিরাপদ রোড। কোনো রোহিঙ্গা মাদক কারবারিরা এসব মাদকের চালান খালাস করে যানবাহনের অভাবে ভোর হওয়ায় আস্তানায় নিতে না পেরে এই ক্ষেতে লুকিয়ে রেখেছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু