,

থার্টি ফার্স্ট রাতের তরুণীর মুখে ভয়াল বর্ণনা

news-image

অনলাইন ডেস্ক : নতুন বছরকে আমন্ত্রণ জানাতে প্রতিবছর ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে উৎসব চলে গোটা বিশ্বে। বছরকে ঘিরে আনন্দে মেতে ওঠে ছোট-বড় সব বয়সের মানুষ। কিন্তু সেই আনন্দের মাঝেই রাতের অন্ধকারই কাল হয়ে নামে কারও কারও জীবনে। যেমনটি ঘটেছিল ফরাসি তরুণী মেলোডি ম্যাক্সওয়েলের সঙ্গে। আনন্দের রাতেই জীবনের গল্পটা পাল্টে ধূসর হয়ে গিয়েছিল তার।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর’র এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বন্ধুদের সঙ্গে হইহই করতে করতে মেলোডির চোখের সামনে নেমে এসেছিল আচমকা অন্ধকার। অজ্ঞান হওয়ার আগে পানীয় খাচ্ছিলেন, কেবলমাত্র এটুকুই মনে করতে পারেন তিনি। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে আবিষ্কার করেছিলেন তার মায়ের গাড়িতে। আর দেখেছিলেন আশপাশে স্থানীয় অনেক পুলিশ।

সিসিটিভি ও পুলিশি তদন্তে জানা গিয়েছিল, ওই তরুণী ওবি ফরগিভ নামের এক ব্যক্তির সঙ্গে থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করতে একটি পার্কে গিয়েছিলেন। পরে ফরেনসিক পরীক্ষাতে প্রমাণিত হয়েছিল, ওই তরুণীকে কোমল পানীয় সঙ্গে নেশাজাতীয় ওষুধ খাওয়ানোর পর তাকে ধর্ষণ করা হয়।

যদিও ওই তরুণী জানান, একজন নির্যাতিতা হিসেবে নয়, এই ভয়ঙ্কর ঘটনা ভুলে নতুনভাবে শুরু করতে চান। মানসিকভাবে ওই তরুণী কতটা দৃঢ় তা তিনি প্রমাণ করেছেন এই মন্তব্যের মাধ্যমে। মেলোডিকে ধর্ষণের দায়ে ২০১৯ সালের জুন মাসে অভিযুক্ত ওবি ফরগিভকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ওই তরুণীর মায়ের ভাষ্যমতে, ২০১৮ সালের ক্রিসমাস ও বর্ষবরণ উপলক্ষে ওই তরুণী এবং তার মা প্যারিসে গিয়েছিলেন। ওই তরুণী জানিয়েছিলেন, তিনি প্যারিসের আইফেল টাওয়ার এবং ল্যুভর মিউজিয়াম দেখতে চেয়েছিলেন।

মেলোডি জানান, ঘটনার আগে তিনি তার মাকে মেসেজ করে জানিয়েছিলেন, কোথায় যাচ্ছিলেন তিনি। এরপর নির্দিষ্ট জায়গায় পৌঁছে তিনি ভদকা এবং কোক খেয়েছিলেন। ওই জায়গাতে ছিল তখন আনন্দের মৌসুম। তারপরে এক বন্ধু তাকে অন্য একটি পানীয় খেতে দিয়েছিলেন। আর সেটুকুই তার মনে আছে বলে জানিয়েছেন।

ভোর ৫টার দিকে মেলোডির যখন জ্ঞান ফিরেছিল তখন মেলোডি নিজেকে দেখেছিলেন তার মায়ের গাড়িতে। তার গায়ে একটি ব্ল্যাঙ্কেট জড়ানো রয়েছে। তার ব্যাগ ফোন পাওয়া যায়নি। তিনি জানিয়েছিলেন, তাকে সেই সময়ে আগলে রেখেছিলেন তার মা। তিনি তার পরনের পোশাক তদন্তকারী পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। এরপর তদন্ত করে পুলিশ অপরাধীকে আদালতের মাধ্যমে শাস্তি দেয়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু