,

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : যেখানে শেষ হয়েছিল বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব, ঠিক সেখান থেকেই যেনো শুরু হলো সিলেট পর্ব। গত মঙ্গলবার ঢাকায় শেষ ম্যাচে লড়েছিল রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। আজ (বৃহস্পতিবার) সিলেটের প্রথম ম্যাচেও মুখোমুখি এ দুই দল।

রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় সাক্ষাতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। তবে ঢাকায় রংপুর আগে ব্যাট করেই পেয়েছিল ৪৭ রানের বড় জয়।

সিলেটে সে পরিকল্পনায় খানিক পরিবর্তন আনলেও, জয়ব্যতীত কোনো ভাবনা নেই রংপুরের মাঝে। কেননা সুপার ফোরে খেলতে হবে তাদের বাকি থাকা ৪ ম্যাচের সবকয়টিই ডু অর ডাই ম্যাচ বলা চলে। পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের দিক থেকেও ভালো অবস্থানে আছে রংপুর।

তবে ঠিক বিপরীত অবস্থাই বলা চলে রাজশাহীর। কেননা তারা হেরেছে নিজেদের শেষ দুই ম্যাচ। আবার এই ম্যাচে নেই দলের নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল। চোখে পোকা যাওয়ার কারণে যে সমস্যা হয়েছিল শেষ ম্যাচে, সেটির কারণেই আজ দলের বাইরে তিনি। অধিনায়কত্ব করছেন শোয়েব মালিক।

রংপুর একাদশ: মোহাম্মদ নবী, টম অ্যাবল, শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম, আলআমিন জুনিয়র ও তাসকিন আহমেদ।

রাজশাহী একাদশ: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক (অধিনায়ক), রবি বোপারা, মোহাম্মদ নওয়াজ, অলক কাপালি, ফরহাদ রেজা, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহী, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বি।

https://www.youtube.com/watch?v=256XTt0pVuA

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু