,

লক্ষ্মীপুরে পিকআপ খাদে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় যাত্রীবাহী পিকআপভ্যান খাদে পড়ে ৩ ঢালাই মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় অপরযাত্রী মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টুমচর গ্রামের রফিক উল্যাহ (৫৫), সমশেরাবাদ গ্রামের মফিজ উল্যাহ (৫০) ও আবিরনগর গ্রামের নুরুল আমিনের ছেলে খোরশেদ আলম (৩৫)। সদর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনি থেকে যাত্রীবাহী পিকআপযোগে ঢালাইয়ের উদ্দেশ্যে বের হয় মিস্ত্রিরা। পথে ঢাকা-রায়পুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩ ঢালাই মিস্ত্রির মৃত্যু হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান মিয়া মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু