,

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন ২ সচিব

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মো. তোফাজ্জল হোসেন মিয়া। বুধবার তোফাজ্জল হোসেনকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমানে সচিব সাজ্জাদুল হাসান ১০ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (আরএমএম) যাচ্ছেন।

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ: প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ। ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটি (পিআরএল) যাওয়ার কথা ছিল তার।

জুয়েনা আজিজের পিআরএল বাতিলের শর্তে ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য চুক্তিতে মুখ্য সমন্বয়ক নিয়োগ দিয়ে গত সোমবার আদেশ জারি করা হয়। এক্ষেত্রে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে আহরিত বেতন স্কেল ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের মেয়াদ শেষ হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন জুয়েনা আজিজ।

মহিলা বিষয়ক অধিদফতরে নতুন ডিজি: জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব পারভীন আকতারকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। এই নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু