,

শাকিবের নায়িকা নুসরাত, সঙ্গে মিম

news-image

বিনোদন প্রতিবেদক : গেল বছরের শেষের দিকে ‘লন্ডন লাভ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন ‘অগ্নি’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী।

রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এই ছবিতে দেশ ও দেশের বাইরে মিলিয়ে তিনজন নায়িকা থাকবেন বলে জানা গিয়েছিল। এরইমধ্যে একটি সূত্রে জানা যায়, এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নুসরাতের সাথে থাকবেন ঢাকাই ছবির চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও।

পরিচালকের ভাষ্য, ছবিটিতে এখনও শাকিব খান ছাড়া অন্য কেউ চূড়ান্ত হয় নি। আমরা অনেকেই সঙ্গে এই সিনেমার ব্যাপারে কথা বলেছি। নুসরাত, মিম তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। কিন্তু তারা কেউ এখনও চূড়ান্ত না।

ছবির বিষয়ে জানতে নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে কলকাতা থেকে মুঠোফোনে বাংলাদেশ জার্নালকে তিনি বলেন, ‘লন্ডন লাভ’ ছবিটির বিষয়ে শাকিবের সাথে আমার সাথে কথা হয়েছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। আর আমি এখন সংসদ ও পরিবার নিয়ে একটু ব্যস্ত আছি। শুটিং শুরু হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো।

ছবিটির মাধ্যমে শাকিব খানের সাথে দ্বিতীয়বারের মত জুটি বাঁধতে চলেছেন নুসরাত। এর আগে যৌথ প্রযোজনার ‘নাকাব’ ছবিতে দেখা গেয়েছিল শাকিব-নুসরাতকে।

ছবিটি প্রযোজনা করছে ব্রিটলিংক এন্টারটেইনমেন্ট। মৌলিক গল্পের এ ছবিটির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। জানা যায়, আসছে এপ্রিলে ছবির শুটিং হবে। গল্পের প্রয়োজনে ‘লন্ডন লাভ’ ছবির পুরো শুটিংই হবে লন্ডন ও দুবাইতে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের