,

ছাত্রদলের হামলায় ৫ পুলিশ আহত

news-image

বগুড়া প্রতিনিধি : জুতা পায়ে শহীদ মিনারে উঠতে বাধা দেয়ায় বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এএসপিসহ (অতিরিক্ত পুলিশ সুপার) পাঁচ পুলিশ সদস্য আহত আহত হয়েছেন। বুধবার সকালে বগুড়ার শহীদ খোকন পার্কে এ ঘটনা ঘটে।

সূত্র জানায় খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হন ছাত্রদলের নেতাকর্মীরা। পরিকল্পনা ছিল বিভিন্ন এলাকা থেকে এসে সেখানে সমবেত হয়ে বড় একটি মিছিল সহকারে নবাববাড়ি সড়কে অবস্থিত জেলা ছাত্রদলের কার্যালয়ে গিয়ে কর্মসূচিতে মিলিত হবেন। এ সময় এ হাতাহাতির ঘটনা ঘটে।

আহত পাঁচ পুলিশ সদস্যের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার অভিযোগে ১১ ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, তাদের সমাবেশ মঞ্চ ছিল নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে। সেখানে তারা অবস্থান করছিলেন। নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হয়েছিলেন মাত্র। সেখানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কথাকাটাকাটি হয়। কোনো হামলার ঘটনা ঘটেনি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদলের নেতাকর্মীরা উঠে স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের নিষেধ করলে হঠাৎ পুলিশের ওপর হামলা করেন। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্য পারভেজ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহতরা চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া সদর থানা পুলিশের ওসি এস এম বদিউজ্জামান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার সংখ্যা বাড়বে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু