,

ইকবাল মাহমুদ বললেন, দুদক কারও প্রেসক্রিপশনে চলে না

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) কারও প্রেসক্রিপশনে চলে না বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ বুধবার বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক কারও প্রেসক্রিপশন ও নির্দেশনায় চলে না। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বুদ্ধি-বিবেক খাটিয়ে যতটুকু সম্ভব পেরেছি, আমরা ততটুকু করেছি। ভবিষ্যতে পদক্ষেপ আরও জোরদার করব।’

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, ‘মাটি খুঁড়ে শিকড় বের করতে হবে। মাটির নিচে অনেক শিকড় থাকে, সেখান থেকে মূল শিকড় বের করতে দরকার সঠিক অনুসন্ধান। আর সেটি করবে সাংবাদিকরা।’

সাংবাদিকরাই প্রাথমিক তথ্যের উৎস-এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নিজেদের তথ্যভাণ্ডার খুব সীমিত। আলোচিত ক্যাসিনোকাণ্ডের প্রাথমিক সব তথ্য আমরা নিয়েছি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিকদের পরেই আমাদের সব থেকে বড় তথ্যের উৎস হলো হটলাইন নম্বর ১০৬।’

এই হটলাইন নম্বরটি যেন বেশি প্রচার পায়, সেদিকে খেয়াল রাখতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রশিক্ষণ ও আইসিটি মহাপরিচালক একেএম সোহেল, দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম ও দুদক সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু