বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বইয়ের ভিন্নরকম গন্ধে মাতোয়ারা রংপুর বিভাগে ৫৫ লাখ শিক্ষার্থী

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫৪ লাখ ৮৮ হাজার ৮১১ জন শিক্ষার্থীর মাঝে ৩ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৫৭৫ টি নতুন বই বিতরন করা হয়েছে। আজ বুধবার রংপুর জিলা স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। নতুন বই হাতে পেয়ে ভিন্নরকম আনন্দের মাত্রা যোগ হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

রংপুর জিলা স্কুল মাঠে বই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের ডিসি আসিব আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. একেএম সিরাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ পরিচালক মো আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রোখসানা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম শাহজাহান সিদ্দিক, জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জারিন তারান্নুম মন, একই স্কুলের সপ্তম শ্রেনির ছাত্রী শাহারিয়া মুনতাহা, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অস্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মিম, মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসার শিক্ষার্থী অস্টম শ্রেণির আয়েশা সিদ্দিকা, জেলা স্কুলের ৫ম শ্রেণির ছাত্র শাহরিয়ার সিনহা প্রমুখ।

প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এবার রংপুর বিভাগের ৮ জেলায় মাধ্যমিকে ১৪ লাখ ১৮ হাজার ৮৪৪ জন শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৪ লাখ ৮১ হাজার ৪৩৪টি, দাখিলে ৩ লাখ ৩৫ হাজার ৬৮৭জন শিক্ষার্থীর মাঝে ৫১ লাখ ৯ হাজার ৪৬৫, ইবতেদায়ীতে ৪ লাখ ১০ হাজার ১৪ জন শিক্ষার্থীর মাঝে ২৯ লাখ ১৪ হাজার ৪৩৮, এসএসসি ভোকেশনালে ৪৬ হাজার ৮৮১জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ১৯ হাজার ৪১৪, দাখিল ভোকেশনাল ৩ হাজার ৭৮৫ জন শিক্ষার্থীর মাঝে ৫৬ হাজার ২৫০, কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৪৮ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৫৭ হাজার ৭১২ বই বিতরন করা হয়েছে। এছাড়া প্রাথমিকে ৩২ লাখ ২৪ হাজার ৬১৪ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরন করা হবে ১ কোটি ৭৪ হাজার ৮৬২ টিরও বেশি বই।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজাহান সিদ্দিকী জানান, রংপুর জেলায় ৪ লাখ ৭৪ হাজার ৯৮৭ শিক্ষার্থীর মধ্যে বিতরন করা হবে ২১ লাখ ৩৯ হাজার ৩০ টিরও বেশি বই। এরমধ্যে সদর উপজেলায় ১ লাখ ৮ হাজার ১২৫ শিক্ষার্থী পাবে ৪ লাখ ৮৩ হাজার ৭৫ টি নতুন বই,বদরগঞ্জ উপজেলায় ৪৪ হাজার ১০০ শিক্ষার্থী পাবে ২ লাখ ৬ হাজার ৫০০ টি, তারাগঞ্জ উপজেলায় ২৪ হাজার ৫১৯ শিক্ষার্থী পাবে ১ লাখ ১৬ হাজার ৩৫৫ টি, গংগাচড়া উপজেলায় ৫৩ হাজার ২০০ শিক্ষার্থী পাবে ২ লাখ ৫১ হাজার ৭০০ টি, কাউনিয়া উপজেলায় ৩৮ হাজার ২০০ শিক্ষার্থী পাবে ১ লাখ ৮০ হাজার টি, পীরগঞ্জ উপজেলায় ৬৫ হাজার ৮০০ শিক্ষার্থী পাবে ৩ লাখ ৭ হাজার ২০০ টি, পীরগাছা উপজেলায় ৫৪ হাজার শিক্ষার্থী পাবে ২ লাখ ৫৩ হাজার ৫০০ টি এবং মিঠাপুকুর উপজেলায় ৭২ হাজার ৯০০ শিক্ষার্থী পায় ৩ লাখ ৪০ হাজার ৪০০ টি নতুন বই।

রংপুর জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম জানান, মাধ্যমিকে ২ লাখ ৬০ হাজার ২৬০ জন শিক্ষার্থীর মাঝে ৩৭ লাখ ৬৬ হাজার ৪২৮ টি, দাখিলে ৬১ হাজার ৯৩৪ জন শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ৮৯ হাজার ৬১১, ইবতেদায়ীতে ৭৫ হাজার ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৩৬ হাজার ১০০, এসএসসি ভোকেশনালে ৭ হাজার ১০২জন শিক্ষার্থীর মাঝে ৯২ হাজার ৩২৬, দাখিল ভোকেশনাল ২১০ জন শিক্ষার্থীর মাঝে ৩ হাজার ১২০ এবং কারিগরি এসএসসি ও দাখিল ট্রেডে ৮ হাজার ২২ জন শিক্ষার্থীর মাঝে ৩৬ হাজার ৫৪টি বই বিতরন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

৫০ প্রশাসন ক্যাডার কর্মকর্তা হচ্ছেন এসিল্যান্ড

বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন

হামে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়াল

এজলাসে পেপারওয়েটের আঘাতে আহত নারী আইনজীবী

গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা