,

আতশবাজি জালিয়ে ২০২০কে স্বাগত

news-image

নিউজ ডেস্ক : নতুন বছরকে আতশবাজির আলোয় রাঙিয়ে তোলার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব।

বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন ইংরেজি বর্ষ ২০২০-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় আতশবাজির ছড়াছড়ি।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পাওয়া দেশগুলোর একটি নিউজিল্যান্ড। নতুন বছরের উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে। ৫০০ কেজির আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাল অকল্যান্ড।

অকল্যান্ডের কেন্দ্রস্থলের এক হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়িতে রাত ১২টা বাজার অপেক্ষায় সেখানে জড়ো হন মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হয় নতুন বছরকে।

সিডনি হারবারে আতশবাজি দেখার জন্য জড়ো হয় হাজার হাজার মানুষ। আতশবাজির ঝিলিক আলোয় ফুটে ওঠে অপেরা হাউসের বর্ণিল চিত্র। আর তার পাশে বয়ে চলা সিডিনি হার্বারের গোলাপি পানি দেখে মুগ্ধ হয় সবাই।

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটের মধ্যেও থেমে থাকেনি নতুন বছরকে বরণের আনন্দ-উৎসব।

এবার দাবানল সংকটের কারণে সিডনিতে আতশবাজি না করার আহ্বান জানিয়ে পিটিশনে সই করেছিলেন ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

২০১৯ সালকে বিদায় জানিয়ে আগামী ২৪ ঘণ্টায় একে একে ২০২০ সালকে বরণ করে নেবে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের দেশগুলো।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু