,

২২ হাজার পর্ন ও ২ হাজার জুয়ার সাইট বন্ধ : মোস্তাফা জব্বার

news-image

প্রায় ২২ হাজার পর্ন এবং দুই হাজার জুয়ার সাইট বন্ধ করেছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ অধিদফতরের একটি প্রকল্পের মাধ্যমে এ পদক্ষেপ নেওয়া হয়।

একইভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ক্ষতিকর কনটেন্ট প্রযুক্তির মাধ্যমে যতটুকু সম্ভব বন্ধ করা হচ্ছে। তবে প্রযুক্তি দিয়ে ইন্টারনেট নিরাপদ রাখার পাশাপাশি ব্যবহারকারীদেরও বিপদ থেকে আত্মরক্ষার উপায় জানতে হবে, জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

সম্প্রতি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইন্টারনেটবিষয়ক নিরাপত্তা জ্ঞান শুধু ব্যক্তিগত প্রয়োজনেই নয়, ভবিষ্যতে একটি পেশা হিসেবেও কাজ করবে। এ জন্য ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিওর সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু