,

দিনাজপুর বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৯২, ছাত্রীরা এগিয়ে : বেড়েছে জিপিএ

news-image

রংপুর ব্যুরো : সদ্য ঘোষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা- জেএসসি’র ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগে পাশের হার ৮৩ দশমিক ৯২। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৬৫জন পরীক্ষার্থী । ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফল ঘোষনা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান।
ঘোষিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী পাশের হার ৮৩ দশমিক ৯২ ভাগ। গত বছর পাশের হার ছিল ৮১ দশমিক ৬৩ ভাগ। ২ লাখ ৬৮ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬১ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৬ হাজার ২৫০ জন ছাত্রী ও ১ লাখ ২৫ হাজার ৬৯৮ জন ছাত্র। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৮ জন। ছাত্রীদের পাশের হার ৮৫ দশমিক ০১। পাশের হারে ছাত্রীদের তুলনায় পিছিয়ে আছে ছাত্ররা। তাদের পাশের হার ৮২ দশমিক ৭৩ ভাগ।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে ৩ হাজার ৪৮৮ জন ছাত্রী ও ৩ হাজার ২৭৭জন ছাত্র। পরীক্ষায় নকল করার দায়ে বহিস্কৃত হয় ৩১ জন পরীক্ষার্থী। ২৮৪টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ২৬৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নিলেও শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ২৮৪টি। গতবার যা ছিল ৩০২টি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু