,

আতিকুল-তাপস মনোনয়নপত্র জমা দিলেন

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন আতিকুর আর দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে দলীয় সমর্থকদের নিয়ে এ মনোনয়নপত্র জমা দেন তাপস।

এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছিলেন আতিকুল ইসলাম, প্রার্থিতাও পেয়েছেন। এ জন্য ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নিতে বিধি অনুযায়ী গতকাল সোমবার মেয়র পদ ছেড়েছেন তিনি।

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে গত বছর বিজয়ী হন ব্যবসায়ী নেতা আতিকুল। গতবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা