,

বিয়ের আগে ৩ মাসের কোর্স, যা খাকছে

news-image

অনলাইন ডেস্ক : প্রেম করার পর প্রেমিক- প্রেমিকা সিদ্ধান্ত নিলেন বিয়ে করার। অথবা পারিবারিকভাবেই নির্ধারণ হলো পাত্র-পাত্রী ও বিয়ের দিনক্ষণ। পরিস্থিতি এমন হলেও করা যাবে না বিয়ে।

কেননা বিয়ে করতে গেলে সম্পন্ন করতে হবে ‘প্রি-ওয়েডিং কোর্স’। আর সেই কোর্সের মেয়াদ তিন মাস। সেই কোর্স সফলভাবে শেষ করে সরকারের কাছ থেকে প্রশংসাপত্র নিলেই কেবল বসা যাবে বিয়ের পিঁড়িতে।

২০২০ সাল থেকে এরকম নিয়ম চালু হতে যাচ্ছে ইন্দোনেশিয়ায়। সম্প্রতি ইন্দোনেশিয়ার যুব উন্নয়ন ও সংস্কৃতিমন্ত্রী মুহাদজির এফেন্দি ঘোষণা করেছেন এ নিয়মের কথা। ২০২০ সাল থেকে এই নিয়ম চালু হবে বলেও জানান তিনি।

কেউ যদি এই কোর্সে পাস না করতে পারেন? এ বিষয়ে এফেন্দি জানান, এই কোর্স পাস না করলে করা যাবে না বিয়ে। তবে এই কোর্স করতে নিজের টাকা ব্যয় করতে হবে না সে দেশের বাসিন্দাদের। সরকারের পক্ষ থেকে বিনামূল্যেই করানো হবে এই কোর্স।

সেই কোর্সে থাকবে- যৌন শিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান বড় করে তোলার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর