,

যুক্তরাষ্ট্রে গোবরের কেক বিক্রি হচ্ছে !

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মুদি দোকানে গরুর গোবরের কেক বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন সমর হালার্নকার নামে ভারতীয় এক সাংবাদিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে তিনি এ তথ্য জানান। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিষয়টি নিয়ে গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, টুইটারে প্যাকেট করা গরুর গোবরের কেকের একটি ছবি পোস্ট করে ওই সাংবাদিক লেখেন, ‘আমার কাজিন আমাকে এই ছবিটা পাঠিয়েছে। আমেরিকার অঙ্গরাজ্য নিউ জার্সির এডিসন এলাকার একটি মুদি দোকানে ২৫০ টাকা দরে গরুর গোবরের কেক বা ঘুটা বিক্রি হচ্ছে। আমার প্রশ্ন হলো, এগুলো দেশি (ভারতীয়) নাকি আমেরিকান গরুর?’

সমরের পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি প্যাকেটে ১০টি গরুর গোবরের কেক রয়েছে। প্যাকেটের গায়ে ক্রেতাদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া আছে। সেখানে লেখা, ‘এই পণ্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য, খাবারের উদ্দেশ্যে নয়।’

সমর টুইটারে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার ওয়ালে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। অনেকে নানা রকম কৌতুককর মন্তব্য ও ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করেন।

একজন লেখেন, ‘গ্যারান্টি নেই যে, এগুলো আসল ভারতীয় গরুর গোবর থেকে বানানো!’ আরেকজন নিশ্চিত করে লেখেন, ‘ইন্ডিয়ারই প্রোডাক্ট!’

অপর এক টুইটার ব্যবহারকারী মন্তব্য লেখেন, ‘কেউ যদি এই গোবরের কেক খেতে চান, তো তাদের অনুমতি দেওয়া উচিত।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর