,

মেডিকেল ছাত্র নিখোঁজের ২ দিন পর মিলল লাশ

news-image

ফরিদপুর প্রতিনিধি : নিখোঁজের দুই দিন পরে ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে আনুমানিক ৩ কিলোমিটার দূরে বাইপাস সড়কের একটি স’মিলের ভেতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় নয়নের লাশ দেখতে পায় স্থানীয়রা।

নয়নের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায়। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ।

নয়নের বন্ধুরা জানায়, বেশ কিছু দিন যাবত নয়ন মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার ইচ্ছে ছিল একজন সার্জন হওয়ার কিন্তু আঙ্গুল সমস্যা থাকার কারণে সে সার্জন হতে পারবে না। এটা জানার পর থেকেই নয়ন বিপর্যস্ত হয়ে পরে।

কলেজের সিসি টিভি ফুটেজ অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি শার্ট পড়ে ছাত্রাবাস থেকে বের হয় নয়ন। এসময় সে তার মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে যায়।

লাশের অবস্থা এবং ছাত্রাবাসের বাইরে ঝুলন্ত অবস্থায় থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম জানান, ছেলেটা মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তারপরও ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল বিষয়টি জানা যাবে।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর