,

গিনেস ওয়ার্ল্ডে নাম লেখালেন যে গরুটি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাত বছরের একটি গরু। নাম তার পোঞ্চ। মাত্র ৭ বছর বয়সী এই গরুটি এবার বিশ্বরেকর্ড গড়েছে। সম্প্রতি ওই গরুটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠেছে।

জানা গেছে, বিশ্বের সবচেয়ে দীর্ঘ শিং’র রেকর্ডে গিনেস ওয়ার্ল্ডে স্থান পেয়েছে গরুটি।

পোঞ্চ-এর একটি শিং থেকে অন্য শিং’র দৈর্ঘ্য ১০ ফুট ৭ ইঞ্চি।

এর আগে যে গরুটি গিনেস ওয়ার্ল্ডে ছিল, তার চেয়ে পোঞ্চ’র শিং এক ইঞ্চিরও বেশি বড়। এ কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে এই গরু।

আরও জানা গেছে, আগে জেরাল পোপ জুনিয়ার নামের এক ব্যক্তি পোঞ্চকে মাত্র ৬ মাস বয়সে কিনে নিয়েছিলেন। এরপর তিনি তাকে আলাবামার গুডওয়াটারের একটি খামারে লালন পালন করছেন।

জেরাল পোপ জানান, পোঞ্চ’র শিং প্রথমে বাঁকানো হয়ে উঠেছিল। পরে সেই বাঁক ছেড়ে সোজা হয়ে বড় হতে থাকে। এরপর তার বয়স যখন চার বছর, তখনই তার শিং এতই বেড়ে যায়, সকলের নজর পড়ে তার দিকে। তখন তারা মনে করেন, পোঞ্চ গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড গড়তে পারবে। সেটাই হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর