,

যে প্রাণীর সন্ধান মিলল ৩০ বছর পর!

news-image

অনলাইন ডেস্ক : একটি বিরল প্রজাতির ছোট হরিণের মতো প্রাণীর সন্ধান পাওয়া গেছে ভিয়েতনামের উত্তর-পশ্চিম দিকের বনাঞ্চলে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ৩০ বছর পর দেখা দিয়েছে এই প্রাণীটি। শেষ বার এটি ১৯৯০ সালে দেখা গিয়েছিল।

নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন-এ সোমবার এই প্রাণীটিকে নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ পেয়েছে। সেখানে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি রুপোলিপিঠের শেভ্রোটাইন বা মাউস ডিয়ার (ইঁদুর হরিণ)।

হরিণটি কিছুটা ইঁদুরের মতো দেখতে বলে এর এমন নাম। মাউস ডিয়ার প্রথম দেখা মেলে ভিয়েতনামেই। ১৯১০ সালে প্রথমবার হো চি মিন সিটি থেকে ৪৫০ কিলোমিটার দূরে নেহ ট্র্যাংয়ের কাছে দেখা মেলে।

কিন্তু ১৯৯০ সালের পর এর আর দেখা মেলেনি। চোরা শিকারীদের কারণেই প্রাণীটি বিলুপ্তির পথে চলে যায় বলে মনে করা হয়।

তবে ভিয়েতনামের দুই প্রাণী বিজ্ঞনী এই মাউস ডিয়ারের সন্ধান চালিয়ে যাচ্ছিলেন। তাঁরা জঙ্গলের কিছু অধিবাসীদের কাছে জানতেও পারেন এই হরিণের অস্তিত্ব।

তাঁরা নাকি এদের দেখেছেন বলে জানান, তবে তার কোনও প্রমাণ পাওয়া যাচ্ছিল না।

প্রাণীটির অস্তিত্ব প্রমাণ করতেওই এলাকায় ৩০টি মোশান-অ্যাক্টিভ ক্যামেরা বাসানো হয়। তারতেই ধরা পড়ছে এই মাউস ডিয়ারের ছবি।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড