,

মৃত্যুর ৭ দিন পর স্ত্রীর মৃতদেহকেই আবারও বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীতে আশ্চর্য অনেক ঘটনা ঘটে, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এমনি একটি ঘটনা সবাইকে অবাক করেছে।

ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে স্ত্রীর মৃত্যুর সাত দিন পর তার মৃতদেহকেই সামাজিক রীতি-রেওয়াজ মেনে ফের বিয়ে করলেন যুবক। এ ঘটনা আর ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

মৃত তরুণীর নাম ইয়াং লু। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৫ বছর। ওই তরুণীর স্বামীর নাম শু শিনান।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের ডালিয়াং অঞ্চলে। চীনা সংবাদমাধ্যম সূত্রে খবর, আইন মেনে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল। তবে সামাজিক রীতি-রেওয়াজ মানা হয়নি। বিয়ের পর স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে।

ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর শেষ ইচ্ছা ছিল, তার মৃত্যুর পর সামাজিক রীতি-রেওয়াজ মেনে ফের যেন তাকে বিয়ে করেন তার স্বামী।

গত ৬ অক্টোবর কোমায় চলে যান স্ত্রী। তার সাত দিনের মধ্যেই মৃত্যু হয় তার। স্ত্রীর মৃত্যুর সাত দিন পর তার শেষ ইচ্ছা পূরণ করতে শেষকৃত্যের আগে সামাজিক রীতি-রেওয়াজ মেনে ফের মৃতদেহকেই বিয়ে করলেন যুবক।

স্ত্রীর মৃত্যুর পর রীতি মেনে ওই মৃতদেহের সঙ্গেই সাত দিন ছিলেন শু শিনান। শেষকৃত্যের আগে সাদা গাউন পরা স্ত্রীর মৃতদেহকেই ফের বিয়ে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর