,

দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বেলা

news-image

দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ। অন্তত গণিতের হিসাব-নিকাশ তাই বলছে। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য্যের পরিমাপ করা হয় ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’ দিয়ে। এ পরিমাপে সবচেয়ে বেশি ৯৪.৩৫ শতাংশ নম্বর পেয়েছেন ২৩ বছর বয়সী এই সুপার মডেল।

বিশেষজ্ঞরা মূলত তারকাদের মুখসহ বিভিন্ন অঙ্গের মাপ নিয়ে এই রায় দিয়েছেন। ‘গোল্ডেন রেশিও অব বিউটি পাই স্ট্যান্ডার্ড’-এ বেলার পরেই আছেন গায়িকা বিয়ন্সে। তাঁর স্কোর ৯২.৪৪। এরপর সেরা সুন্দরীর তালিকার সেরা পাঁচে আছেন যথাক্রমে আম্বার হার্ড, আরিয়ানা গ্রান্দে ও টেইলর সুইফট। গণিতের জটিল হিসাব-নিকাশের মাধ্যমে সেরা সুন্দরী খোঁজার কাজটির সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর হুলিয়ান ডি সিলভা। যিনি একজন ফেসিয়াল কসমেটিক ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ।

ডক্টর হুলিয়ান বলেন, ‘বেলা তাঁর নিখুঁত থুতনির কারণে সবার চেয়ে এগিয়ে গেছে। কিন্তু তাঁর সব কিছুই সমান ভালো নয়। আমাদের গবেষণায় সবচেয়ে নিখুঁত চোখ স্কারলেট জোহানসনের। শারীরিক গঠনে বিয়ন্সে অনেক এগিয়ে থাকলেও কপাল ও ঠোঁটের কারণে পিছিয়ে গেছেন। সার্বিকভাবে সবার চেয়ে এগিয়ে আছেন বেলা।’

সূত্র : নিউজ ১৮

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর