,

এই ভয়ংকর মাছকে দেখা মাত্রই হত্যার নির্দেশ!

news-image

অনলাইন ডেস্ক : কখনো শুনেছেন মাছ পানি ছাড়া বাঁচে? ছোট থেকে নিশ্চয় দেখে এসেছেন মাছকে পানি থেকে তুলে রাখলেই মারা যেতে। কিন্তু এমনই এক আশ্চর্য মাছের সন্ধান পাওয়া গেছে যে মাছ পানি ছাড়াই বাঁচে।

মাছটি ‘স্নেকহেড ফিস’ নামেই পরিচিত। এটি এমন রাক্ষুসে মাছ যে জলাশয়ের অন্য সব মাছ, কাঁকড়া, ব্যাঙ, সাপ সবই গিলে খেয়ে ফেলছে। সবার মাঝে আতঙ্ক ছড়ানোর কারণটি হচ্ছে এই রাক্ষুসে মাছের পানি ছাড়াও বেঁচে থাকা। পানি ছাড়া এই মাছ বেঁচে থাকার মূল রহস্য এই মাছ তাদের শরীরের মধ্যে অক্সিজেন জমিয়ে রাখতে সক্ষম।

সম্প্রতি এই স্নেকহেড মাছ সম্পর্কে যুক্তরাষ্ট্রে এক প্রকার হুলিয়া জারি করা হয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ভয়ংকর এই মাছ দেখা মাত্র হত্যার হুমকি দেয়া হয়েছে। স্নেকহেড নিয়ে এতোটা কঠোর হওয়ার অন্যতম কারণ এই মাছ বছরে দশ হাজার পর্যন্ত ডিম দেয়। এই মাছ অন্য জাতের মাছ থেকে শুরু করে ব্যাঙ, কাঁকড়া সবই খেয়ে নিঃশেষ করে দেয়।

পানি ছাড়াও যে এই মাছ বেঁচে থাকতে পারে সেই কথা উল্লেখ করে ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স (ডিএনপি) জনগণের উদ্দেশে কিছু নির্দেশনা দিয়েছে। স্নেকহেডের শরীরে অক্সিজেন জমিয়ে রাখার ব্যবস্থা রয়েছে। এ কারণে এটি পানির বাইরেও তিনদিন পর্যন্ত বাঁচতে পারে। এই মাছের ভয়ংকর দিকটি নিয়ে ইতিমধ্যে প্রামাণ্যচিত্র তৈরি করেছে ন্যাশনাল জিওগ্রাফিক যার নাম দেয়া হয়েছে ‘ফিশজিলা’।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা