,

পুলিশের মাথা মালিশ করলো বাঁদর!

news-image

অনলাইন ডেস্ক : মন দিয়ে বসে ফাইল ঘাঁটছেন থানার পুলিশ কর্মকর্তা। ফাইলের পাতা উল্টাতে উল্টাতেই মাথায় কে যেন আঙুল বোলাচ্ছে টের পেলেন! ঘাড় ঘোড়াতেই চমকে গেলেন তিনি। দেখলেন, মাথার চুলে বিলি কাটছে আস্ত এক বাঁদর! দুরন্ত মজার এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বাঁদরের কাছ থেকে এমন মাথা মালিশ পেয়েছেন ওই রাজ্যের পিলিভিট জেলার সর্দার কোতওয়ালি থানার পুলিশ কর্মকর্তা শ্রীকান্থ দ্বিবেদি।

অন্য এক পুলিশ কর্মকর্তা ঘটনাটির ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নিজের ডেস্কে বসে শান্তভাবে ফাইলগুলো পর্যালোচনা করছেন ওই পুলিশ কর্মী। আচমকাই একটি বাঁদর তার কাঁধে বসে চুল থেকে উকুন বাছতে শুরু করে। তবে বাঁদরের উকুন বাছার ঘটনা বা মাথা মালিশ দেখে অন্য সহকর্মীরা চিৎকার শুরু করলেও খোস মেজাজে কিন্তু কাজ চালিয়ে গিয়েছেন শ্রীকান্থ!

বিষয়টি নিয়ে মজার টুইট করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পিলিভিটের এই পুলিশ আধিকারিকদের অভিজ্ঞতা থেকেই বোঝা যায় যে, আপনি যদি কর্মরত থাকাকালীন ঝামেলা পোহাতে না চান… তবে রিঠা, শিখাকাই বা অন্য কোনও ভাল শ্যাম্পু ব্যবহার করুন।’

এদিকে শ্রীকান্থের পিছনের জানালায় দু’জন লোককে বলতে শোনা যায় বাঁদরটিকে কীভাবে পুলিশের পিঠ থেকে নামানো যায় তা নিয়ে শলা পরামর্শ করতে। একজন তো বলেই ফেলেন বাঁদরকে তাড়াতে এক্ষণি কলা খেতে দেওয়া হোক ওকে।

টুইটার ব্যবহারকারীরা ভিডিওটি দেখে স্বাভাবিকভাবেই হেসেছেন। একজন বলেছেন, এই বাঁদর নিশ্চয়ই ওই পুলিশকর্মীর বন্ধু! অন্য একজন আবার কমেন্টেই লিখেছেন, ‘স্যারের জন্য নিখরচায় পরিষেবা!

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর